Ads

They will pay you, তারাই তোমার মূল্য দিবে,

 


সদ্য স্নাতক মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা তাকে নিয়ে গ্যারেজে গেলেন। বললেন, এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশীর এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ তারা এটার কত দাম বলে।


মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল,  তারা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে,  কারণ এটি দেখতে খুবই পুরাতন।


বাবা বললেন, এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!


মেয়ে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র $১০০০ ডলার দাম দিতে চায়।


বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, 

ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে, যেহেতু এটি একটি আইকনিক গাড়ি।"


তখন বাবা তাঁর মেয়েকে বললেন, সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়, তবে রাগ করবেনা। বুঝে নিবে এর মানে তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুনের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে।

এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ করে না।”........



The father took her to the garage to give her a good gift.  Said, I took this car here many years ago.  It's too old now.  In this happy moment of yours I want to give it to you as a gift.  But before that you go to the used car showroom to sell it and see how much they charge for it.


 The girl came back to the father from the showroom of the used car and said that they said the price of this car was one thousand dollars because it is very old to look at.


 Dad said, now take it to Bhangari shop, see what they say!


 The girl came back from the Bhangari shop and said that it was a very old car and they only wanted to pay $1,000.


 Dad then went to a car club and asked to show the car.  The girl took the car to the club and came back happily to her father,


 Some people at the club looked at the car with great curiosity and offered a million dollars for it, as it was an iconic car.


 Then the father said to his daughter, the right person in the right place will evaluate you in the right way.  And if you are not valued anywhere, do not be angry.  Understand that this means you are in the wrong place.  They will value you, who have their own values, who are qualified to realize the meaning of quality.


 Never be in a place where no one really evaluates you. ”........

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

banner
banner
banner
banner