• এমন একটা সময় আসবে.
এমন একটা সময় আসবে যখন তোমার সাথে আমার আর কথা হবে না, কোন যোগাযোগও আর থাকবেনা। এ কথা ধ্রুব সত্য। আমার এতো এতো মায়ার বাঁধন কেটে তুমি একদিন চলে যাবে আমাকে ছেড়ে, দূরে বহুদূরে।
এই যে আমাদের অলিখিত চুক্তি, যেখানে রুটিন ছাড়া কথা বলা, খুনশুটি, ঝগড়া, রাগ- অভিমান সব একদিন থেমে যাবে। হঠাৎ হঠাৎ কোন কারণ ছাড়াই হুটহাট তোমাকে দেখতে ভিডিও কল দেওয়া, তাও একদিন বন্ধ হয়ে যাবে।
সেদিন আমার সীমাহীন ভালোবাসাও তোমার যাওয়া আটকাতে পারবে না। তোমার সাথে এক জনমের মতো একই ছাদের নিচে থাকা তাও হবে না। তোমার সাথে এই জনমে আমার আর সংসার করা হয়ে উঠবে না। তোমার আটপৌরে সংসারে বউ হওয়ার স্বপ্ন আমার বুকে চাপা পড়েই রইবে।
সারাদিন শেষে আমার অভিমান তুমি একদিন আর ভাঙ্গাবে না। এই যে আমি তোমার নিত্য দিনের অভ্যাসে পরিণত হয়েছি, একদিন এই অভ্যাসও তুমি ভুলে যাবে। একদিন তুমি আমাকে, আমার সবকিছু ভুলে যাবে।
যেদিন তুমি অন্য কারো বর হবে, অন্য কারোর সাথে সংসার পাতবে, অন্য কারো সাথে সংসারে নিত্য দিনের হিসাব মেটাবে, সেদিন তুমি আমায় ভুলে যাবে।
যেখানে চুক্তি করা সম্পর্ককেই মানুষ ভুলে যায়, সেখানে চুক্তি বিহীন সম্পর্ক আর কেই'বা মনে রাখে, তাইনা? পার্থক্য এটুকুই, ভুলে থাকার প্রতিযোগিতায় তুমি জিতে যাবে আর আমি হেরে যাবো। তার কারণ কি এটাই, তোমার ভাষায়- "আমি বড্ড মানুষ মানুষ" তাই?
• Such a time will come.
There will come a time when I will no longer talk to you, no more contact. This is always true. One day you will leave me, far away.
This is our unwritten agreement, where talking without routine, killing, quarreling, anger-conceit will all stop one day. Suddenly giving you a video call without any reason will also stop one day.
On that day, even my boundless love will not be able to stop you from going. It will not be possible to live with you under the same roof as one. I will not be married to you in this life. Your dream of becoming a wife in Atpaure Sansar will remain buried in my chest.
At the end of the day you will not break my pride. I have become your daily habit, one day you will forget this habit too. One day you will forget me, my everything.
The day you become someone else's groom, start a family with someone else, settle your daily accounts with someone else, you will forget me.
Where people forget contractual relationships, who remembers non-contractual relationships, right? The difference is, you will win the race to forget and I will lose. Is that the reason, in your words - "I am a big man" so?




.gif)

Hi Everyone
ReplyDeleteHi Everyone
ReplyDelete