Ads

Love is a toy doll.ভালোবাসা কি খেলনা পুতুল।


ভালোবসা কি খেলনা? ইচ্ছা হল খেললাম, ইচ্ছা হল ভেঙে দিলাম?অনেকেই বলতে শুনি ওর সাথে ব্রেক-আপ করে ফেলব সাথে রিলেশন রাখবো না..

যদি এটা ভাবেন তাহলে সেদিন রিলেশন কেন করেছিলেন? কেন এত দিন সেটা বয়ে এনেছেন? আজ বলেন আমার এই সমস্যা,ওই সমস্যা এই কারনে রিলেশন রাখবো না.. 

তাহলে সেদিন কেন ভাবেন নাই? একটা মানুষকে হাসানো অনেক কঠিন কিন্তু তাকে কাঁদানো অনেক সহজ...বিশ্বাস একটা কাগজের মত...একবার ভাজ করলে তার পর আগের মত করার যতই চেষ্টা করেন কখনোই আগের মত হবে না...

এক এক জন স্বার্থপরের মত বলে বসেন আমি সরে গেলে ওর জীবন সুন্দর হবে..আসলে কি তাই? ওই ছেলেটা বা মেয়েটা কি আপনাকে তার সাথে আপনার সম্পর্কের আগের সময়ে তাকে ফিরিয়ে দিতে পারবে ভালবাসায় কোন রিপ্লেসমেন্ট হয়না.. 

মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক তাই বলে একজন ভুল কিছু করেছে বলে তাকে ছেড়ে চলে যেত ভুল গুলো কি শুধরে দেয়া যায় না? একটা কথাই বলবো কাউকে ভালবাসলে বাসার মতই বাসেন চিরদিন যদি ভালবাসতে পারেন তাহলে ভালবাসবেন,
তা না হলে ভালবাসার দরকার নেই ভালবাসা আয়না না, যে একটা ভেঙে গেলে আরেকটা কিনে নিলাম
কি অদ্ভুত ভালোবাসা।.....


ব্রেকআপ মানে বাস থেকে নামবার সময় পিছন থেকে
চিৎকার শোনা, ওই মিয়া তাড়াতাড়ি নামেন! পরক্ষণেই মনে পড়া যে এখন তো আর কেউ নেই যাকে হাত ধরে বাস থেকে নামাতে হবে!

ব্রেকআপ মানে নীল শাড়িটা হাতে নিয়ে চুপ করে বসে
থাকা, এখন তো আর কেউ নেই শাড়িটা পরবার পর যে বলবে,যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো।

ব্রেকআপ মানে রিকশায় উঠে ডান সাইডে বসে মনের
অজান্তেই বলা,  মামা হুডটা উঠায়া দাও আর স্লো করে আস্তে আস্তে যাবা!"..

ব্রেকআপ মানে ঝাল বেশি করে ফুচকা নিয়ে ছেলেটার একাই বসে থাকা। বিশ্বাস করুন ছেলেটার চোখের পানিগুলো ওই ঝালের কারনেই!

ব্রেকআপ মানে ছবির হাট দিয়ে একা হাটার সময় নিশানা লাগানোর খেলা দেখে মেয়েটার আনমনা হয়ে যাওয়া। বিশ্বাস করুন মেয়েটা মোটেও কান্না করছে না, ওর চোখে ধুলাবালি গিয়েছে!

ব্রেকআপ মানে মেয়েটার রুম থেকে এক বাটি খাবার রান্না করে নিয়ে যাওয়া তারপর ১/৪ অংশ চামচ দিয়ে নাড়াচাড়া  করে বাকি ৩/৪ অংশ আবার রুমেই নিয়ে আসা, বিশ্বাস করুন  মেয়েটা চায়নি ওই চামচ দিয়ে কেউ তাকে খাইয়ে দিবে তার হয়তো রুচি নেই!..

ব্রেকআপের আরো অনেক মানে আছে, যেমন আপনাদের ভালোবাসার রঙ্গিন দিনগুলোর কথা জানে না এমন কেউ যখন জানতে চাইবে, তুমি কি ওকে চিনো??"

তখন আপনি একবার চোখটা বন্ধ করবেন, আপনি ভুলে যাবেন আপনার বাইক বিক্রি করে তার সেমিস্টার ফি দেওয়ার কথা,আপনিও ভুলে যাবেন স্বর্ণের কানের দুলজোড়াকে অপ্রয়োজনীয় বলে বিক্রি করে তার বাইক লাইসেন্স দেবার কথা। 

এসি রেস্টুরেন্টে বসেও হয়তো আপনার চোখে আবার ধুলাবালি যাবে, মনে হয় আপনার ঠান্ডাও লেগেছে তাই আপনার গলা কেপে উঠবে কিন্তু আপনি বলবেন,
এইতো টুকটাক হাই হ্যালো ছিলো আর কি"

ব্রেকআপ মানে হচ্ছে মন ভেঙ্গে শত হাজার কোটি টুকরা হওয়া। তারপর ওই শত হাজার কোটি টুকরা জোড়া দিয়ে একজনকেই ভালোবেসে যাওয়া। পার্থক্য হচ্ছে যেটা আগে ছিলো প্রকাশ্যে সেটা এখন হবে গোপনে, খুব গোপনে !

বন্ধ করে দেয়া দরজাটা আমরা সবাই দেখতে পাই কিন্তু বন্ধ দরজার ওইপাশে ডুকরে কেঁদে মরা মানুষগুলোকে আমরা দেখতে পাইও না, দেখতে চাইও না!!!


Love is a toy?  I want to play, I want to break up? I hear many people say I will break up with him and I will not have a relationship with him ..

 If you think so, then why did you have a relationship that day?  Why have you carried it for so long?  Today he said I have this problem, I will not have a relationship because of that problem ..

 Then why didn't you think that day?  It's hard to make a man laugh, but it's easy to make him cry ... Faith is like a piece of paper ... Once folded, no matter how hard you try, it will never be the same ...

 One by one the selfish people say that if I leave, his life will be beautiful .. Is that so?  Will that boy or girl be able to give you back the time before your relationship with him? There is no replacement for love.

 It is normal for people to make mistakes, so if someone has done something wrong, they will leave him. Can't mistakes be corrected?  I will say one thing, if you love someone, you live like home, if you can love forever, then love,
 Otherwise, there is no need for love. Love is not a mirror. When one is broken, I buy another
 What a strange love .....


 Breakup means getting off the bus from behind
 Hearing the screams, that Mia got down quickly!  I immediately remembered that now there is no one who has to get off the bus by hand!

 Breakup means sitting quietly with the blue saree in hand
 Stay, now there is no one else who will say after wearing the saree, if the wife will look more beautiful.

 Breakup means getting on the rickshaw and sitting on the right side of the mind
 Unknowingly, Mama lifted the hood and went slowly! "..

 Breakup means that the boy is sitting alone with more fluff.  Believe me, the boy's tears are due to that salt!

 Breakup means that the girl gets distracted by watching the shooting game while walking alone with the photo hat.  Believe me, the girl is not crying at all, her eyes are dusty!

 Breakup means cooking a bowl of food from the girl's room and then taking 1/4 part with a spoon and bringing the remaining 3/4 part back to the room, believe me, the girl didn't want someone to feed her with that spoon, maybe she doesn't like it! ..

 Breakups have a lot more meaning, like when someone who doesn't know about the colorful days of your love wants to know, do you know him ?? "

 Then once you close your eyes, you will forget to sell his bike and pay his semester fee, you will also forget to give his bike license by selling gold earrings as unnecessary.

 Even if you sit in an AC restaurant, your eyes may get dusty again, I think you have a cold so your throat will get sore but you will say,
 It was just a little hi hello. "

 Breakup means breaking the mind into hundreds of billions of pieces.  Then to fall in love with one of those hundreds of billions of pieces.  The difference is that what was before in public will now be in secret, very secret!

 We can all see the closed door but we don't see the people who are crying on the other side of the closed door, we don't want to see !!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
banner
banner
banner
banner