Ads

Dear crazy. প্রিয় পাগলী


প্রিয় পাগলী......

কেমন আছিস ?? বিরক্ত হচ্ছিস নাতো ?? মনের কোনে যদি আমার খবর জানার তিল পরিমান ইচ্ছা থেকে তবে শুনো “ আমি ভালো নেই "

আমার সকাল শুরু তোকে নিয়ে রাত্রে দেখা স্বপ্ন ভেবে ভেবে, আমার দিনটা কাটে শুধু তোকে ভেবে ভেবে। মনে আছি কত পাগলামি ছিল সেই ভালোবাসায় কত গভীর ছিল সেই পাগলামি ?? কতটা মিশে ছিলাম নিজেদের মাঝে। তুই হয়তো অসব ভেবেই আজ কান্নায় ভেঙ্গে পড়িস। নাকি পড়িস না জানি না। আমাদের ছিলনা কোন বাঁধা। অবিরাম ঘাসফড়িঙের মত উড়ে বেরিয়েছি সারা শহর। আজ তোর ঠোঁটের স্পর্শও লেগে আছে গালে। হাতে লেগে আছে হাতের স্পর্শ। এই অনুভূতি আমি আজো বয়ে বেরাচ্ছি তোকে ভেবে। আমি ফেলতেও পারি না আবার আগলে রাখার কষ্ট সহ্য হয় না। মাঝে মাঝে মনে হয় এই কষ্ট পাবার জন্যই আমি বেঁচে আছি। প্রতিদিন তুই স্বপ্নে এসে আমার সব কিছু উলটপালট করে দিয়ে যাস। প্রতিদিন তর এই অবাধ বিচরন আমায় তিলে তিলে তর ভালোবাসার গভীরে নিয়ে যাচ্ছে। এই ভালোবাসা থেকে আমার মুক্তি নেই। তবে এই মুক্তি আমি চাইও না। থাকি না স্বপ্নে তর সাথে !!

আমারও জানতে ইচ্ছে করে তুই ও কি আমার মত স্বপ্নে করিস ভালোবাসা ?? তুইও কি আমার মত প্রতি রাতে আমার চোখে চেয়ে থাকিস ??? আমায় ভেবে করিস দিন যাপন।

আমাদেরই এই দূরে যাবার পেছনে আমাদের কোন হাত ছিল না কিন্তু তারপরও আমাদের সামনে দাড়িয়ে ছিল এক বিশাল পাহাড়। যা অতিক্রম করে আমরা এই হলেও হারিয়ে ফেলব চির চেনা কিছু মুখ। চলে যাবো অন্য কোন রাজ্যে। জানিনা ঐ রাজ্যকে আমরা এতো ভয় পেয়েছিলাম কেন। অবশ্য এই দূরত্ব আমায় বুঝিয়েছে তুই আমায় কতটা দখল করে রেখেছিস। ভালোবাসাযে মানুষকে অসহায় করে তুলতে পারে সেটা বুঝার ক্ষমতা আমার হয়েছে। তবু ভালবেসেছি। মানুষ ভালোবাসার জন্যই জন্মগ্রহণ করে আর সারা জীবন এই ভালোবাসাকেই খুঁজে ফিরে। আমি খুঁজে পেয়েছিলাম তোকে। আবার হারিয়ে ফেলেছি তোকে।

মনে আছে পাগলী তুই আমায় জিজ্ঞেস করতি “ আচ্ছা আমায় হারাবার ভয় কেন তর ?? আমি তো তোকে হারাতে দেবো না। সারা জীবন তর থাকবো। “ তবুও তোকে হারানোর ভয় আমায় গ্রাস করতো প্রতিমুহূর্ত। আজো মনে হয় আমায় কি তুই আগলে রাখতে পারলি ??? পাগলের মত ছুটে চলেছিলাম দুজন। তোকে না পাওয়ার বিনিময়ে পেয়েছি এই রাশ কষ্ট। ভেজা গোলাপে এখনো ডায়রির পাতা ভিজে কি তোর ?? আমার ডায়রিতে আজ ধুলো জমে আছে। সেই চিঠিতে নেই তোর ঘ্রাণ আছে কেবল নোনা জলের ছাপ।

প্রিয় কিছু হারানো আর প্রিয় মানুষকে পাশে রেখেও হারানোও মধ্যে মনে হয় যোজন যোজন তফাত। প্রিয় জিনিস হারিয়ে আমার নোনা জল গরিয়ে পরে না। কিন্তু তোকে হারিয়ে আজ আমার নোনা জল চোখেই শুকিয়ে যায়। যাতে একটু পরেই আবার একরাশ কষ্ট নিয়ে চোখে ভেসে উঠতে পারে। এই উন্মুক্ত লিখা শেষ হবে না যেমন আমাদের কথা শেষ হত না। মনে আছে পাগলী আমরা যতক্ষণ কথা বলতাম তার থেকে নিরবাতায় কথা বলতাম বেশি ??!! ভালোবেসে আমি শিখেছি নীরবেও কিভাবে কথা বলা যায়। ঘণ্টার পর ঘণ্টা নীরব দর্শন কিংবা নীরব কথা বলে যেতাম অবিরাম। তোর ভালোবাসা আমায় শিখেছিলাম চোখের মাঝের কথাটা পড়ে নেবার। শিখেছিলাম হাতের স্পর্শে মনের কথা বুঝে নেবার। শেষ হচ্ছে না। বিরক্ত হচ্ছিস ?? তবে আজ থাক। এমন একপেশে কথা বলার মাঝে একটা যাদু আছে তা হল “ তুই অবিরাম হাসতে থাকিস আমি যতক্ষণ এই লিখা লিখছিলাম ঠিক ততক্ষণ। "

তোকে ছাড়া আমার যে জীবন চলছে না তা না। দিন হচ্ছে, রাত হচ্ছে। কিন্তু এই জীবনকে ঠিক " জীবন " বলা যায় না। আবার মনে হয় এই কষ্টের জন্যই হয়তো আমার এই বেঁচে থাকা। আমিও বেঁচে থাকি আমার কষ্টও বেঁচে থাকুক সাথে স্বপ্নে তুইও বেঁচে থাক।

তবে এই কবিতা আমাদের নীরব কথার মাঝে সৃষ্ট হয়েছিল মনে আছে। শুধু তোর জন্য।
"" থমথমে জীবনের বাঁকে, কিছু স্মৃতি জমা থাকে ,
কিছু কথা অবিরাম ডেকে চলে নিভৃতে ।
হয়তো নিখোঁজ মনের টানে, ভালোবাসার আহবানে, আজো আমি খোঁজে ফিরি তার পরিপূর্ন ভালোবাসাটাকে

বুঝতে পারিনা তাকে, বুঝা যায় না,
হৃদয়ের রক্ত ক্ষরণ কেউ তো বুঝে না।
কিছু কথা আজো লিখা হৃদয়ের পাতায়,
একটা গোলাপ পাঁপড়ি আর কিছু নোনা জল।
সে গুলো আছে আজো জমা ডায়রির পাতায়।
চলে যাব বললেই তো যাওয়া যায় না,
কিছু স্মৃতির টানে তোমার ঐ হাসির কাছে হেরে যায় আমার সব অভিমান।


Dear crazy .....

 How are you  Aren't you upset ??  If in my mind there is a sesame amount of desire to know the news, then listen "I'm not good".

 I start my morning thinking about you at night dreaming, I spend my day thinking only about you.  I remember how much madness was in that love, how deep was that madness ??  How mingled we were among ourselves.  You may have broken down in tears today thinking it was impossible.  I don't know if I read it.  We had no obstacles.  The whole city flew like endless grasshoppers.  Today the touch of your lips is on your cheeks.  The touch of the hand is attached to the hand.  I still carry this feeling to think of you.  I can't even throw it, I can't stand the pain again.  Sometimes it seems that I am alive because of this suffering.  Every day you come in a dream and turn everything upside down.  Every day, this free movement is taking me deeper into the depths of love.  I am not free from this love.  But I do not want this release.  I don't live with dreams !!

 I also want to know if you love me in a dream like me ??  Do you look me in the eye every night like me ???  Think of me and spend the day.

We had no hands behind our going this far but still a huge hill was standing in front of us.  Beyond that, we will lose some familiar faces.  I will move to another state.  I don't know why we were so afraid of that state.  Of course, this distance has shown me how much you have occupied me.  I have the ability to understand that love can make people helpless.  Still in love.  People are born for love and find this love all their lives.  I found you.  I lost you again.

 I remember you used to ask me crazy, "Well, why are you afraid of losing me?"  I will not let you lose.  I will stay there all my life.  "Yet the fear of losing you haunted me every moment.  I still think you could keep me at bay ???  The two of us ran like crazy.  I got this rush in exchange for not getting you.  Are your diary pages still wet with wet roses?  There is dust in my diary today.  There is no smell of you in that letter, only the impression of salt water.

There seems to be a difference between losing something dear and losing a loved one.  My favorite thing is not to lose my salt water.  But after losing you, my salty water dries up in my eyes today.  So that after a while it can float in the eyes again with a lot of pain.  This open writing will not end as our words would not end.  Remember we used to talk more in silence than we used to talk like crazy ?? !!  In love I have learned how to speak in silence.  For hours on end I would go on silent visions or silent talks.  Your love taught me to read the word in the middle of my eyes.  I learned to understand the mind with the touch of my hand.  Not ending.  Are you upset ??  But stay today.  There is a magic in such a one-sided talk: “You keep smiling all the time as I write this.  "

 Not that my life is going on without you.  Day is happening, night is happening.  But this life cannot be called "life".  Again, I think maybe this is the reason for my survival.  I live too, live my suffering, live you in your dreams.


Not that my life is going on without you.  Day is happening, night is happening.  But this life cannot be called "life".  Again, I think maybe this is the reason for my survival.  I live too, live my suffering, live you in your dreams.


 However, we remember that this poem was created in the middle of our silent words.  Just for you Athe turn of life, some memories are stored,

 Some things are called in endless secrecy.Maybe the missing mind pulls, the call of love, Even today I am looking for his full love.

 I don't understand him, I don't understand, No one understands the bleeding of the heart. Some words are still written in the pages of the heart, A rose petal and some salt water. They are still in the diary page. You can't just go, All my pride is lost to that smile of yours with the pull of some memories.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
banner
banner
banner
banner