"কাউকে ভুলে যেতে কতদিন সময় লাগে ?"
এই প্রশ্নটা গুগলে সার্চ দিয়েছিলাম কোনো এক সময়। একেক ওয়েবসাইট একেক কথা বলেছিলো। কেউ বলে ট্রাভেলিং করো, মেডিটেশন করো, কেউ বলে প্রাক্তন এর সব চিহ্ন ছিড়ে ফেলে দাও। আরো কত কি, কিন্তু সবাই বললো কাউকে সত্যিকারের ভালোবাসলে ভুলে যাওয়াটা নাকি অসম্ভব, কিন্তু তার প্রতি অনুভূতি গুলো ১৮ মাসের মধ্যেই নাকি চলে যাওয়ার কথা।
একটা পুরো জীবন থেকে ১৮ মাস ব্যয় করা হয়তো কিছুই না। কিন্তু ১৮ মাসের ৫৪৮ দিন, ১৩১৫২ ঘন্টা, ৪৭৩৪৭২০০ সেকেন্ড এর প্রতিটি মুহূর্ত কি ভাবে কেটেছে কেউ কি বলতে পারেন ?
একটা মানুষ, বছরের পর বছর যার সাথে জীবনটা সংযুক্ত ছিল, যাকে জড়িয়ে ছিল প্রতিটি স্বপ্ন, ইচ্ছে, আশা, ভালোবাসা। যাকে ছাড়া জীবনের বিকল্প কিছু ভেবেই রাখিনি, হটাৎ করেই তাকে ভুলে যেতে হবে - এমনটি এই মন কে বুঝাতে গিয়ে কি অসহনীয় ব্যথা অনুভব করতে হয়েছিলো ওই ১৮ মাসের সেই মুহূর্ত গুলো, কেউ কি জানেন সেটা?
গুগল সেটা জানেনা। সে জানে শুধু প্রশ্নের উত্তর দিতে। প্রশ্নের পেছনে কাহিনী, অনুভূতি, অসহায়তা বুঝার ক্ষমতা তার এখনো হয়নি, কারোরই হয়নি আসলে।
পরে বুঝতে পারলাম যে আমার প্রশ্নটাই ভুল ছিল। কাউকে কিভাবে ভুলে যেতে হয়, নয় - হারিয়ে যাওয়া ভালোবাসার স্মৃতি ও ব্যর্থতা জীবন নিয়ে মানুষ কি করে স্বাভাবিক ভাবে বাঁচতে পারে?
দুর্ভাগ্যবশত, হয়তো এটাই জানতে চেয়েছিলাম।



.gif)

Nice
ReplyDeleteNice
ReplyDelete