Ads

পৃথিবীতে মানুষ সবচেয়ে বড় স্বার্থপর

পৃথিবীতে মানুষ সবচেয়ে বড় স্বার্থপর...
শুধুমাত্র বেঁচে থাকার স্বার্থে সে সব করতে পারে!!!
একটি সময় থাকে যখন সে প্রিয় মানুষ ছাড়া কিছুই বুঝে না। 
তার সাথে কথা না হলে মন খারাপ হয়ে যায়, তার একটা sms এর আশায় সাড়া রাত কেটে যায়, fb তে তার মেসেজের reply এর জন্য বারবার চেক করে। বার বার তার wall এ গিয়ে চেক করে!!!!
যদি তার ফেসবুক আইডি থাকে!!!!
তার ছবির সাথে কথা বলে। তার সে প্রিয় মানুষ যখন তাকে কষ্ট দেয়, সে মানতে পারে না। ভেবে নেয় তার জীবন বুঝি শেষ হয়ে গেল, আত্মহত্যার কথাও ভেবে নেয়। অনেকে আত্মহত্যাও করে, সে তো বেঁচে যায় পার্থিব সব কষ্ট থেকে। কিন্তু যে করতে পারে না, সে সারারাত কেঁদে বালিশ ভেজায়, তাঁর কষ্ট বুঝি কখনো শেষ হওয়ার না। কিন্তু সময় তাকে নিয়ে খেলে, ধীরে ধীরে সব কিছু ভুলিয়ে দেয়। সময়ের সাথে চোখের পানিও শুকিয়ে যায়। একটা সময় যার কথা ভাবলে বুকের মাঝে ব্যথা করতো , এখন আর ব্যথা করে না। এভাবে চলতে চলতে এমন এক সময় আসে যখন তার সেই প্রিয় মানুষটার সব স্মৃতি হারিয়ে যায়। সব কিছু নরমাল হয়ে যায়। তখন সে নিজের মত করে নিজেকে গুছিয়ে নিতে শেখে, একলা পথে হাঁটতে শেখে। বেঁচে থাকার স্বার্থে , স্বার্থপরতার স্বার্থে স্বার্থপর পৃথিবী তাকে স্বার্থপর হতে শেখায়, অতীতকে ভুলতে শেখায়.....
এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক!!!!

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

banner
banner
banner
banner