Ads

How are you as a human being. মানুষ হিসেবে আপনি কেমন.




মানুষ হিসেবে আপনি কেমন, ভালো নাকি মন্দ ?.


সেটা জানতে হলে অন্য কাউকে নয় নিজেকেই প্রশ্ন করুন, সময় হলে একদিন আয়নার সামনে দাড়ান। 

নিজেকে দেখুন, নিজের চোখের দিকে তাকান, একেবারে চোখের গভীরে দেখার চেষ্টা করুন । 

তারপর প্রশ্ন করুন নিজেকে, শেষ যেদিন মায়ের সাথে রাগান্বিত স্বরে কথা বলেছিলেন সেদিন মায়ের অপরাধটা কতখানি ছিলো ? 

যেদিন বাবাকে বলেছিলেন '' এই বাড়িতে আমার ইচ্ছের কোনো দাম নেই'' সেদিন কি ভেবেছিলেন, আপনার বাবার কয়টা ইচ্ছে পূরণ হয়েছে শেষ বয়সে এসে। 


বন্ধুত্বের অধিকার ছিলো বলে যাকে এত কঠিন কথা বলেছিলেন, অপমান করেছিলেন, অসম্মান করেছিলেন, দোষী বানিয়ে অপরাধের কাঠগড়ায় দাড় করিয়েছিলেন । সে কি আসলেই ততটা আঘাতের উপযোগী ছিলো, নাকি কিছুটা দোষ, কিছুটা খামতি, কিছুটা অবহেলা, কিছুটা ভুল আপনারও ছিলো।


ভালোবাসে বলে যে মানুষটার ওপর নিজের পছন্দ অপছন্দ চাপিয়ে দিয়েছেন।  একটু ভুল হলেই যাকে শাসিয়েছেন, মন চাইলেই  আঘাত করেছেন। ইচ্ছে মতো স্বপ্ন দেখিয়ে যার হৃদয় ভেঙেছেন টুনকো অজুহাতে।  বলেন তো, ভালোবেসে সম্পর্কের দায়িত্বটা আপনি ঠিকঠাক পালন করেছেন তো?


খুচরো কয়েকটা পয়সা বেশি চেয়েছিলো বলে যে রিকশাওয়ালাকে কটু কথা বলেছিলেন, যে দোকানিকে খারাপ ভাষায় বলেছিলেন 'চোর, ছোটলোক' । আসলেই কি সে অন্যায় আবদার করেছিলো? 


যার আড়ালে গোল টেবিলের আলোচনায় এত কথা বলেছেন, নিজের মতো করে যাকে একটা সস্তা খারাপ মানুষের সার্টিফিকেট দিয়েছেন।

আপনি জোর গলায় বলতে পারেন সেই মানুষটা কখনো আপনার ভালো চায়নি, আপনি কি এটা বলতে পারেন আপনার বোঝার ভুল ছিলো না। জানি বলতে পারবেন না। 


ভুল আমার, আপনার, সবার হয়। যদি নিজের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারেন কিছুটা অপরাধ আপনারও ছিলো, যদি এখন মনে মনে এই ভাবেন যে '' ইশ এমনটা না করলে পারতাম''। তবে শুনুন আপনি ভালো মানুষ। 


আর যদি আপনার বিবেক আপনাকে ভুল প্রমাণিত না করে তবে আপনি মানুষ নন, মানুষ হয়ে উঠুন।রক্তেমাংসের মানুষ ভুল হয়, এটাই স্বাভাবিক।


আপনি ভালো মানুষ কিনা সেটা শুধু মাত্র আপনিই বলতে পারেন। কারণ মানুষ নিজেকে নিজেই সবচেয়ে বেশি ভালো করে চিনে। 

আশেপাশের মানুষ সেটাই দেখে যেটা আমরা তাদের দেখাই।



How are you as a human being, good or bad ?.


 If you want to know that, ask yourself and not anyone else, if you have time, one day stand in front of the mirror.

 Look at yourself, look into your own eyes, try to look deeper.

 Then ask yourself, how much was the mother's guilt on the last day she spoke to her mother in an angry voice?

 The day you said to your father, "I have no value in this house," what did you think?


 The one who spoke so harshly, insulted, disrespected, was convicted and made to stand on the fence of crime because he had the right to friendship.  Was he really so fit for the injury, or was it some fault, some shortcoming, some negligence, some mistake you too.


 He says that he has imposed his likes and dislikes on the man.  If you make a little mistake, you have threatened the person, you have hurt the mind whenever you want.  Tunko excuses those whose hearts are broken by showing dreams as they wish.  That said, you have fulfilled the responsibility of the relationship in love?


 The retailer demanded a few bucks more, saying that he had spoken harshly to the rickshaw puller, who had called the shopkeeper 'thief, little man'.  Did he really do wrong?


 Behind which he has talked so much in the discussion of the round table, who has given the certificate of a cheap bad man like himself.

 You can say out loud that the man never wanted the best for you,

 Can you say that your understanding was not wrong? Can't say I know.


 The fault is mine, yours, everyone's.  If you look into your own eyes you can see that there was some guilt in you too, if now you think in your mind that "Ish I could not do that". But listen, you are a good person.


 And if your conscience doesn't prove you wrong, you become human, not human. Bloodthirsty people are wrong, that's normal.


 Only you, as the parent can know for sure.  Because people know themselves best.

 People around us see what we show them.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
banner
banner
banner
banner