দীর্ঘশ্বাসের গন্তব্য কোথায়।
পৃথিবীর যত বড় নায়ক, রাজা মহারাজা, পন্ডিত, ক্ষমতাশীল, ক্ষমতাবান ,বিশ্বের রাজার রাজা ,রাজা ধীরাজ, সবচেয়ে সুখী ,সুন্দর সুঠাম স্বাস্থ্যের অধিকারী, জজ, ব্যারিস্টার, ডাক্তার, উকিল, মোক্তার ফ্যাশন বয়, বডি বিল্ডার যে কোন ব্যক্তির যদি তিন দিন একটানা পাতলা পায়খানা হয় তাহলে সে বিছানায় শুয়ে থাকতে বাধ্য অথবা হাসপাতালে ভর্তি হতে বাধ্য।
তাহলে অর্থ কি দাঁড়ায়? শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকে। মেধা কাজ করে, সে কাজের লক্ষ্য ও উদ্দেশ্য পরিপূর্ণ হয়। সে মাধ্যমে কিছু অর্জন ও সফলতা আসে ।তার বিনিময়ে ব্যক্তি, সমাজ, পরিবার ও দেশ কিছু পেয়ে থাকে।।
বিশ্বে ডিসেম্বর থেকে বাংলাদেশে মার্চ থেকে প্রতিটি নাগরিকই প্রায় একের পর এক অসুস্থ হচ্ছে। একজন আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার সংস্পর্শে অন্যজন এলেই সেও আক্রান্ত। করোনার সংক্রমণে পাশাপাশি ডেস্কে বসে অফিস অথবা যানবাহনে যাতায়াত করলেই আক্রান্ত থেকে আক্রান্ত রোগীর সংখ্যা জ্যামিতিক আকারে বেড়েই চলছে।
এ রোগের প্রতিষেধক নাই ,প্রতিরোধ করা দুরহ! এ রোগের চিকিৎসক নাই।যিনি চিকিৎসা দেবেন তিনিও আক্রান্ত হয়ে যান। অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হওয়া কঠিন। যিনি ভর্তি করবেন দেখাশোনা করবেন তিনিও আক্রান্ত হয়ে যান । অন্য রোগে হাসপাতাল এ গেলে তিনি ও করো না আক্রান্ত হয়ে যান। মহামারীর এই যুগে পৃথিবীর প্রতিটি মানুষই আতঙ্কিত, প্রতিটি বীরপুরুষ ভীতসন্ত্রস্ত।রক্তের সম্পর্কে কেউ আক্রান্ত হয়ে মারা গেলে ফিরে তাকাবার সময় নেই ,রুচি নেই, জ্ঞান নেই এমনকি সৎকারের কোন চিন্তা নেই নিজে অ- স্পর্শে থেকে নিজেকে রক্ষা এবং বেঁচে থাকার লড়াইয়ে সবাই ব্যস্ত।
থেমে আছে অফিস-আদালত। মানুষের চলাচল চিকিৎসা। টাকা লেনদেন ভ্রমণ। ব্যবসা বাণিজ্য বিভিন্ন কর্মকাণ্ড। এসকল সাংসারিক ও জীবনের অংশ নিয়ে মানুষ চিন্তিত ।নিশ্বাসে ,নিশ্বাসে দীর্ঘশ্বাস প্রতি ঘন্টায় ঘন্টায়।
কিন্তু থেমে নেই চুরি ছিনতাই ধর্ষণ প্রতারণা! তাহলে তারা কারা। তারা কি বীর দের ও বীর? না তাদেরও দীর্ঘনিঃশ্বাস আছে! তাদের নিঃশ্বাসে বিশ্বাস নেই। তাদের দীর্ঘশ্বাসে আস্থা নেই, প্রার্থনা নেই।
প্রতিদিন আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা টালি দিতে দিতে, হিসাব করতে করতে এখন খুব স্বাভাবিক মনে হয়। একটা দুঃসংবাদ হয় আর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। সারাদিন তো অন্তত এ সকল মানুষ গুলো একাধিকবার প্রশ্ন করে কমবে কবে ?করোনা যাবে কবে? স্বাভাবিক পরিস্থিতি আসবে কবে? কিন্তু একই পরিস্থিতি প্রতিদিন কম বেশি কম বেশি। ক্ষণে, ক্ষণে মানুষ চিন্তিত ,দুর্বল হতাশ ।নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বেঁচে থাকা, নিজের মৃত্যুর পর পরিবার নিয়ে চিন্তিত।
দীর্ঘশ্বাস এর প্রার্থনা আর আবেদন ভারী বাতাস ভেদ করে উপরে উঠতে উঠতে এক সময় মঞ্জুর হবেই। সে আশাতেই প্রতিটি মানুষ এই ঘনঘটার মধ্যেও নিজের বুকের ভিতর প্রানটা ধরে রেখে বাঁচার যুদ্ধে লড়াই করে যাচ্ছে।
সত্যি দুটি জিনিস হতে পারে।জন্মের পরে একটি স্বাদ আস্বাদন অনিবার্য সেটি হচ্ছে মৃত্যু।এ দীর্ঘশ্বাসের গন্তব্য প্রতিটি মানুষের করোনা আক্রান্ত হলে অধিক বিপদ হতে পারে।
তার চেয়ে ঢের বেশি মানুষের সুস্থ হওয়ার সম্ভাবনা। সৃষ্টিকর্তার প্রতি দীর্ঘশ্বাস সর্বোচ্চ আনুগত্যের প্রমান ।বড় কথা হল দীর্ঘশ্বাস আত্মসমর্পণের প্রতিনিধিত্ব করে এবং নিজেকে রক্ষা করার সর্তকতা যেমন বুঝায়, সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করে রক্ষার আবেদন ও বুঝায়।
কিন্তু যাদের এই নিঃশ্বাসে বিশ্বাসে আস্থা নেই অনাচার ,অবিচার আর করে যাচ্ছে। তাদের শিক্ষা নেওয়ার আছে।
মহামারী সৃষ্টিকর্তার পরীক্ষা। জানিনা সে পরীক্ষায় কেমন ফলাফল আসবে। তবে দীর্ঘ নিঃশ্বাস যেন নিজেকে আত্মসমর্পণ করার প্রতীক হিসেবে উপস্থাপন করতে পারি সৃষ্টিকর্তার কাছে আমাদের সবাইকে সেদিকে অবিচল আস্থা রাখতে হবে।
Where is the destination of sighing.
The world's greatest hero, King Maharaja, Scholar, Powerful, Powerful, King of the world King, King Dhiraj, The happiest, the best in good health, Judge, Barrister, Doctor, Lawyer, Moktar Fashion Boy, Body Builder If any person for three consecutive days If she has a thin stool, she is forced to stay in bed or be hospitalized.
So what does money mean? When the body is healthy, the mind is healthy. When talent works, it accomplishes goals and objectives. Through him some achievement and success comes. In return the individual, society, family and country get something.
In the world, from December to March in Bangladesh, almost every citizen is getting sick one after another. As soon as one is infected, the other comes in contact with him. In addition to coronary heart disease, the number of infected patients is increasing geometrically as they travel to the office or vehicle while sitting at a desk.
There is no cure for this disease, it is difficult to prevent! There is no doctor for this disease. He who gives treatment also gets infected. It is difficult to be hospitalized if you are sick. The one who will take care of the admission is also affected. When he went to the hospital for another disease, he also became infected. In this age of epidemics, every human being in the world is terrified, every hero is terrified.
The office-court has stopped. Human movement therapy. Money transaction travel. Various activities of business trade. People are worried about all these worldly and part of life. Inhaling, exhaling, sighing every hour.
But do not stop stealing, snatching, rape, cheating! Then who are they? Are they heroes and heroines? Nor do they have sighs! They have no faith in their breath. They have no confidence in sighing, no prayer.
It seems very normal now to calculate the number of victims per day, the number of deaths. There is bad news and a long sigh. Throughout the day, at least these people will ask more than once, when will it be reduced? When will it not be done? When will the normal situation come? But the same situation is more or less every day. Every now and then people are worried, weak and frustrated. They are worried about their future, they are worried about their family after their death.
The prayer and supplication of sighing must be granted at some point to rise through the heavy wind. In that hope, every human being is fighting the battle of survival by keeping the soul inside his chest even in this hour.
There are really two things that can happen. A taste after birth is inevitable. It is death.
More people are likely to recover than that. The sigh is a proof of the highest allegiance to the Creator. The great thing is that the sigh represents surrender and the warning to protect oneself, as well as the surrender to the Creator and the plea for protection.
But those who do not have faith in this breath of faith, injustice, injustice is going on. They have to learn.
The test of the epidemic creator. I don't know what the result of that test will be. But in order for the long sigh to present itself as a symbol of surrender, we all need to have unwavering confidence in the Creator.




.gif)
