বাবা যেদিন বাজার থেকে আধা সের গরুর গোস্ত কিনে আনতেন সেদিন আমাদের ঘরে একটা বড় উৎসব আমেজ ভাব চলে আসত।
মা শাড়ির আচলকে কোমড়ে গুজে জিরা মসলা বাটতে বসে যেতেন। আমি কাচা গোস্ত গুলোকে নেড়ে চেড়ে দেখতাম,মুখের কাছে নিয়ে গেলেই মা দিত বকুনী।বলত "কাচা গিলে খাসনে,পেটে গরু হবে"।
আমি চোখ ড্যাব ড্যাব করে মা কে বলতাম "গরু হলে বেশ হবে মা, রোজ ই তো তাহলে গোস্ত খেতে পারব চিবিয়ে চিবিয়ে"।
মা আমার কপালে একটা চুমু খেয়ে হাসি মুখ করে বলত "আমার পাগল ছানা একটা"।
খানিকটা দূরে বসে মা ছেলের খুনসুটি দেখে বাবা ঠোটের মধ্যে লুকিয়ে লুকিয়ে হাসতেন।
একসময় নুনে,মরিচে মিশিয়ে মা ঝোল ঝোলকরা গোস্ত চুলা থেকে নামাতেন। আমি দৌড়ে হামলে পড়তাম।একটা চামচে এক টুকরো আমায় বাড়িয়ে দিয়ে মা বলতেন -"ধর খোকা, নুন হয়েছে কিনা দেখ"। আমি প্রথম টুকরো খেয়ে দুষ্ট গাল করে বলতাম -"এক টুকরোয় কি বুঝা যায়? আরেক টুকরো দাও না মা, খেয়ে ঝটপট বলে দিই। মা আরেক টুকরো দিত। আমিও খেতাম। স্বাদ করে খেতাম। আর মায়ের শাড়ির আচলে আয়েশ করে মুখ মুছতাম।
সেদিন বাবা এক পোয়া গোশত এনেছিল। এত কম এনেছে কেন জানতে চাইলে বাবা মুখ মলিন করে বলেছিল "আজকের গরুটা তোর মত বাচ্চা, তাই গোস্ত কম দিয়েছে"।
সবে এক দুই গুণতে শিখেছি। মা যখন মসলা বাটায় ব্যস্ত তখন গোস্ত গুলো ধরতে ধরতে আনমনে গুণে দেখলাম মোট পনের টুকরো গোস্ত আছে।
একসময় মা আলু মাখিয়ে ঝোল করে গোস্ত রাধে। তিন টুকরো আমায় দেয় নুন মরিচ পরখ করার জন্যে। আমি খেতে খেতে হিসেব রাখি আর বারো টুকরো আছে।
রাতে মা প্লেটে করে আরো পাঁচ টুকরো ভাত মাখিয়ে নলা করে আমায় খাওয়ায়। আমি খেতে খেতে হিসেব রাখি আর সাত টুকরো আছে।
এরপরের দিন সকালেও আমার প্লেটে গোস্ত আসে।দুপুরেও গোস্ত আসে।
খেতে খেতে হঠাত হিসেবে গন্ডগোল বেঁধে যায়। হিসেব করে দেখলাম বারো টুকরো গোস্ত ই আমার পেটে।
বাবা খায়নি, মা ও খায়নি।
অনেক বছর পর আমি যখন অংক করানো শিখলাম।হঠাত অংক করতে করতে একদিন একটা অংক মিলালাম-
এক পোয়া গোস্তে যদি পনের টুকরো হয়। তবে আধা কেজি গোস্তে তিরিশ টুকরো।
যদি পাচ টুকরো করে ভাগ করা হয় তবে তিনজনে দুই বেলা খেতে পারবে। কিন্তু যেবার বাবা আধা কেজি গোস্ত আনতেন প্রত্যেক বার ই আমার ভাগে পাঁচ টুকরো করে মোট ছয় বেলা গোস্ত জুটত।
পাঁচ টুকরো করে ছয় বেলা।
অংকটার উত্তর:-
"বাবা-মা কোনদিন ই গরুর গোস্ত খান নি"
অংকটার মন্তব্য:-
অথচ গরুর গোস্ত বাবার ভীষণ প্রিয় ছিল।
গরুর গোস্ত মায়েরও ভীষণ প্রিয় ছিল।এখন প্রতি সপ্তাহে গোস্ত কেনা হয়। আগের মত আধা কেজি না। ২ কেজি, ৩ কেজি। কিন্তু আগের মত সেই উচ্ছাস আর নেই, নেই মায়ের হাতের রান্নার সেই স্বাদ, নেই বাবার মুচকি হাসির মাঝে অফুরন্ত ভালবাসা।
ভালো থাকুক সবার মা সবার বাবা।
"রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা। হে আল্লাহ্ শিশুকালে আমার মা বাবা যেমন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন করেছিলেন, তুমিও তাঁদের সে ভাবেই লালন কর"
প্রতিটি মধ্যবিত্ত পরিবারের বাস্তব জীবন থেকে নেয়া।
আল্লাহ তায়ালা আমাদের সকলের পিতা মাতাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন,আমিন।
The day my father used to buy half a bushel of beef from the market, a big festive mood would come to our house.
My mother used to sit on the waist of the sari with cumin spice. I used to shake the raw goshtas and look at them, as soon as I took them near my mouth, my mother would scold me.
I used to say to my mother with my eyes wide open, "If it is a cow, it will be good, mother.
My mother would kiss me on the forehead and smile and say "one of my crazy kids".
Sitting a little far away, the mother would see the naughtiness of the son and the father would hide in his lips and smile.
Once upon a time, mother used to mix salt and chilli and take the gosht from the stove. I would run and attack. My mother would give me a piece of a spoon and say - "Hold on baby, see if there is salt". I used to eat the first piece and say with a wicked cheek - "What is meant by one piece? Don't give me another piece, mother, I told you to eat immediately. My mother would give me another piece. I would eat too.
That day my father brought a poya of meat. When asked why he brought so little, the father said with a dirty face, "Today's cow is a baby like you, so the gosht gave less".
I have barely learned to multiply one or two. When my mother was busy making spices, I grabbed the goshts and saw that there were fifteen pieces of gosht in total.
Once mother Gost Radhe made mashed potatoes and soup. He gave me three pieces of salt and pepper to try. I keep track of what I eat and there are twelve pieces.
At night, my mother spreads five more pieces of rice on a plate and feeds me. I keep track of what I eat and there are seven pieces.
The next day, gosht comes to my plate in the morning. Gost also comes in the afternoon.
As he ate, he suddenly became confused. I calculated and saw twelve pieces of meat in my stomach.
Dad didn't eat, mom didn't eat either.
After many years, when I learned to do arithmetic. Suddenly one day while doing arithmetic, I found an arithmetic-
If one poya goste is fifteen pieces. But thirty pieces of half a kilo of gosht.
If divided into five pieces, three people can eat two meals a day. But every time my father used to bring half a kg of gosht, I used to gather five pieces of gosht in my portion for a total of six days.
Six pieces in five pieces.
Answer: -
"Parents never ate beef"
Ankatar's comment: -
But beef was very dear to my father.
Beef gosht was also a favorite of my mother. Now gosht is bought every week. Not half a kilo like before. 2 kg, 3 kg. But there is no more exuberance like before, no more the taste of mother's cooking, no more endless love in the midst of father's smile.
Good luck, everyone's mother, everyone's father.
"Rabbi's hum huma kama rabba yani sagira. O Allah, nurture them in the same way as my parents nurtured them with love and affection."
Taken from the real life of every middle class family.
May Allah Tayala grant good life to all our fathers and mothers in good health, Amen.



.gif)

Nice
ReplyDelete