আমাদের জীবন খুব ক্ষণস্থায়ী তাই না? এর পর ও আমরা কতো কিছু না করি আমাদের জীবন কে সুন্দর করতে, আমাদের আশেপাশের মানুষ গুলো কে ভালো রাখতে এবং সুন্দর রাখতে।
রাত দিন পরিশ্রম করে যখন অনেক সময় আমরা আশানুরূপভাবে ফল পাইনা তখন আমরা হতাশ হয়ে যাই,
তখনি আমরা নিজের উপর থেকে বিশ্বাস এবং সাহস হারিয়ে ফেলি।
কিন্তু একটা বার ও চিন্তা করি না, এই ছোট হায়াত নিয়ে দুনিয়াতে এসে কতো কিছু পেয়েছি এবং বেঁচে থাকলে আরে কতো কি পাবো, তা হলে হেরে গেলে এতো হতাশ কেনো?
হারতে হারতে তো এক দিন জয়ী হবো, ৬ বলে একটা ওভার, ঐ ৬ বলে আপনি হয়তো ৩৬ রান ও করতে পারেন আবার ৬ বল খেলে এক রান ও নিতে পারেন অথবা আউট ও হয়ে যেতে পারেন, এর জন্য হতাশ হওয়ার কোন কারন নেই, একটি ম্যাচ হেরে যাওয়া মানে সব শেষ নয়, আবার শুরু করতে হবে স্ট্রাগল করতে হবে, লেগে থাকতে হবে, জীবন টা মানে যুদ্ধ, এই যুদ্ধে যে সাহস করে মাঠে থেকে যুদ্ধ করে জয়ী হবে সেই হলো আসল যোদ্ধা।
সমস্যা আসবে এর জন্য পিছুপা হওয়া যাবে না, আমার প্রিয় স্যার সব সময় বলতেন, সমস্যা যেখানে আছে সমাধান সেখানে আছে, আর কোন কাজ করতে গেলে সমস্যা না হলে ঐ কাজ সঠিক ভাবে কখনো শেখা হয় না।
আমিও মাঝে মাঝে অনেক ভুল করে ফেলি, কিন্তু এর পর ঐ ভুল গুলো আর হওয়ার সম্ভাবনা থাকে না, আমাদের মধ্যে অনেক মানুষ আছে কেউ ভুল ধরিয়ে দিলে রাগ করে, কিন্তু আমাকে কেও ভুল ধরিয়ে দিলে আমি খুশি হই, আমাদের অনেক কিছু শেখার আছে, আমরা যদি ভুল না করি শিখবো কি করে।
আমাদের মাঝে কিছু সময় আছে, যখন চার দিক থেকে সমস্যা শুরু হয়, ঐ সময় টা আসলে টিকে থাকা অনেক কষ্টের হয়ে যায় আমাদের, আমরা হতাশ হয়ে যাই, ভেঙ্গে পড়ি।
আমাদের ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে, সেগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি, এতে করে মনে সাহস পাই অনেক, হতাশা আসলে ও সহজে বের হয়ে আসতে পারি।
অনেক সময় ঘুম থেকে উঠে মনে হয়, আমাকে দিয়ে এগুলো হবে না, আমি কি করতেছি, আসলে কি আমি পারবো, তখন আমার খুব প্রিয় স্যার এর কথা মনে পড়ে যায়, স্যার একদিন আমাকে বলেছি তোমাকে দিয়ে হবে, তুমি পারবে, শুধু লেগে থাকবে আর পরিশ্রম করে যাবে, সঠিক পথে সময় ব্যয় করলে এবং সততার সঙ্গে কাজ করলে এক দিন ইনশাআল্লাহ সফল হবে।
পরিশ্রম করে একটু একটু করে এগিয়ে যাওয়া ভালো, রাতে রাতে ধনী হতে গেলে, এক রাতে ধনী অন্য রাতে ফকির হওয়ার অনেক উদাহরণ আছে, তাই নিজের গোড়া আগে শক্ত করি, এর পর ঝড় তুফান আসলে ও নিজেকে ধরে রাখা সম্ভব।
Our life is very fleeting, isn't it? After that we don't do anything to make our life beautiful, to keep the people around us good and beautiful.
When we work day and night and often we don't get the results we expect, we get frustrated,
Then we lose faith and courage in ourselves.
But I don't even think once, how much I got in this world with this short life and how much I will get if I survive, then why are I so frustrated when I lose?
If you lose, you will win one day, one over with 6 balls, you can make 36 runs with 6 balls, you can take one run with 6 balls or you can get out, there is no reason to be disappointed, lose a match Going does not mean the end, you have to start again, you have to struggle, you have to stick, life means war, the real fighter is the one who will win this war by fighting from the field.
You can't be reluctant to have a problem, my dear sir always used to say, where there is a problem, there is a solution, and if there is no problem to do any work, that work is never learned properly.
I also make a lot of mistakes sometimes, but then those mistakes are not likely to happen again, there are many of us who get angry when someone makes a mistake, but I'm happy if someone makes a mistake, we have a lot to learn, if we I will learn how not to make mistakes.
There are times between us when problems start from all four sides, that time actually becomes very difficult for us to survive, we become frustrated, we break down.
Learning from our mistakes, we try to hold them in ourselves, it gives us a lot of courage, frustration can actually come out easily..
A lot of times I wake up and think, these will not happen to me, what am I doing, what can I actually do, then I remember my very dear sir, sir one day I told you will be with you, you can, just stick and work hard If you do it, if you spend time on the right path and work honestly, one day you will succeed InshaAllah.
It is better to work hard and move forward little by little. If you want to get rich at night, there are many examples of getting rich one night and becoming a fakir the next night, so let's strengthen our foundation first, then it is possible to hold on to the storm.



.gif)

Nice...
ReplyDelete