ক্যাশ কাউন্টারের সামনে পেমেন্ট
দেয়ার জন্য ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো তার ব্যাগে একটি টিভি রিমোট। ক্যাশিয়ার: (কৌতুহলবশত, জানতে চাইলেন) ম্যাডাম, ব্যাগে টিভি রিমোট কি সব সময় থাকে?
মহিলা: না, মাঝে মাঝে। আজ আমার হাজব্যান্ড আইপিএল ফাইনাল দেখবে বলে আমার সাথে শপিংয়ে এলোনা। তাই জব্দ করতে টিভি রিমোটটা ব্যাগে করে নিয়ে এসেছি।
শিক্ষা:(১) বউ এর তুচ্ছ বিষয়েও তাচ্ছিল্য করলে বিপদ।
ক্যাশিয়ার: (হাসতে হাসতে) ভদ্র মহিলার এটিএম কার্ডটি ফেরত দিতেই-
মহিলা: এটা কি হলো?
ক্যাশিয়ার: আপনার স্বামী ওনার
সাপ্লিমেন্টারী কার্ডটি সম্ভবত ব্লক করে
দিয়েছেন।
শিক্ষা:(২) স্বামীর শখও স্ত্রীর নিকট সম্মানযোগ্য।
মহিলা: ব্যাগ থেকে এবার স্বামীর
এটিএম কার্ডটি বের করে সোয়াইপ করলেন।
শিক্ষা:(৩) বৌ-এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার।
ক্যাশিয়ার: ভদ্র মহিলাকে বললেন,
সোয়াইপ মেশিন থেকে আপনার মোবাইলে একটা পিন নম্বর পাঠানো
হয়েছে। সেটি বলুন?
শিক্ষা:(৪) বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে।
মহিলা: (মুচকি হেসে) ব্যাগ থেকে স্বামীর মোবাইল ফোনটা বের করলেন এবং পিন নম্বরটা ক্যাশিয়ারকে জানালেন।
(বি: দ্র: স্বামীর মোবাইল ফোনটি তিনি সঙ্গে এনেছিল যাতে শপিংয়ের সময় স্বামী ফোনে বিরক্ত করতে না পারে।)
শিক্ষা:(৫) স্মার্ট ও ভদ্র মহিলাদের সাথে টক্কর নিও না।
অবশেষে, সব কেনাকাটা সেরে তৃপ্ত মনে ভদ্রমহিলা ঘরে ফিরলেন। বাড়ি ফিরে মহিলা দেখলেন, গ্যারেজে স্বামীর গাড়ি নেই। ঘরের দরজায় স্টিকারে লেখা-
"বন্ধুর বাড়ি আইপিএল ফাইনাল খেলা দেখতে গেলাম। ফিরতে অনেক রাত হতে পারে। আর হ্যাঁ, কোন দরকার থাকলে মোবাইলে ফোন করো।"
স্টিকারে লেখা পড়ে- হতাশ হয়ে ভদ্রমহিলা ঘরের দরজার সামনে বসে পড়লেন। কারণ- বাড়ির চাবিটা স্বামীর কাছে! আর- স্বামীর মোবাইল ফোনটা ভদ্রমহিলা কাছে!
.webp)


.gif)

Hi all..
ReplyDelete